জুড়ীতে বড়দিন উপলক্ষে ১৭টি গীর্জায় অনুদানের চেক বিতরণ
জুড়ী সংবাদদাতা :

মৌলভীবাজারের জুড়ীতে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলায় অবস্থিত গীর্জার অনুকূলে নগদ অর্থের (জিআর ক্যাশ) চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত অনুষ্ঠান উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধি ফাদার দীপক এ কস্তা, বিলিং রুপসী, ওয়ান বর, আমরোস সাংমা, জর্জ কাচুয়া।
উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার ১৭টি গীর্জায় ২২ হাজার ৩৮৩ টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার ৫১১ টাকার চেক বিতরণ করা হয়েছে।




