শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে: শফিক চৌধুরী
বিশেষ সংবাদদাতা :

সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ-সম্পদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ অনেকদুর এগিয়ে গেছে। তার সততা ও সঠিক নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নিচ্ছে। বিজয়ের মাসে স্বপ্নের ‘পদ্মা সেতু’ নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। তাই পুরো বিশ্ব আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের গৌরবোজ্জ্বল প্রতিটি পদক্ষেপ অবলোকন করছে। পাশাপাশি তারা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম ও গুণের প্রসংশা করছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ‘আলহাজ্ব শাহ ইউছুফ আলী মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে ও নাজির বাজার অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সার্বিক সহযোগীতায় সিলেটের বিশ্বনাথের ধর্মদা পীরবাড়িতে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৯টি গ্রামের দুই শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিক চৌধুরী তার বক্তব্যে আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বব্যাপী আজ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে-বিদেশে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পদাক শাহ্ শামীম আহমদও তার পিতার নামে ট্রাস্ট গঠন করে ২০০৯ সাল থেকে এলাকার আর্ত-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনিও দেশে-বিদেশে আওয়ামী লীগের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ জামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ্ সাইদুল ইসলাম সুজা ও বুরহান আহমদ রুবেলের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, শাহ্ ফয়েজ আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এসময় বক্তব্য রাখেন নাজির বাজার অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি সেলিম আহমদ।
সভায় আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, মাসুক আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগ নেতা মোশাহিদ আলী, নাজির বাজার অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম রুনু, যুগ্ম-সম্পাদক শাহ্ রায়হান রিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ প্রবেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমদ, সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম, সংগঠক জুয়েল আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুহিন আহমদ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সামী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবিদ উদ্দিন, ইমন আহমদ, তাহমিদ আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




