জুড়ীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
জুড়ী সংবাদদাতা :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়িতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে একঝাঁক তরুণ। শুক্রবার (২৫ ডিসেম্বর) জুড়ি এম জেড কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়ে আয়োজকদের পক্ষ থেকে।
এই বছর অনলাইনে উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১০৫ জন পরীক্ষার্থী। বঙ্গবন্ধু ও সাধারণ জ্ঞানের উপর অনলাইনে প্রশ্নোত্তর দেওয়া হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এই আয়োজনের প্রধান উদ্যোক্তা তাপস দাসের সভাপতিত্বে ও অরুপ দাস এবং নেওয়াজ শরিফ রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন জুড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, জুড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জুড়ি উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশিদ রাজি, জুড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন সামছু।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার, ক্রেস্ট, এবং কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনলাইন কুইজ-২০২০ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পারিজাত চন্দ্রনেনা অর্চি (জুড়ী), দ্বিতীয় হয়েছেন হোসাইন মাহমুদ শিপু (শাহপুর), তৃতীয় স্থান অধিকার করেছেন পলাশ দেবনাথ (জুড়ী), চতুর্থ রুহুল আমীন (নওগা), পঞ্চম ফাহমিদা ফাইজা (জুড়ী)।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন শুভ্রাংশু শেখর সাগর, আবু রায়হান, নেওয়াজ শরিফ রাজু, অরুপ দাস,সাইফ আহমদ ও ফারাবী মামুন।




