জেসিপিএসসিয়ান ইনডোর ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন
স্পোর্টস রিপোর্টার :

প্রথম জেসিপিএসসিয়ান ইনডোর ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় স্পোর্টস হ্যাভেন ইনডোর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন- কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে. কর্ণেল ইকবাল উর রহমান, পিএসসি। তিনি এ আয়োজনকে স্বাগত জানান এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এমন মেলবন্ধনের সুযোগ সৃষ্টি করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং আয়োজনের সফলতা কামনা করেন মো. লাহিন উদ্দিন। পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আহমাদ ইনকিয়াদ নিশাত।
এতে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ৷




