বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন নুরুল ইসলাম নাহিদ
স্টাফ রিপোর্টার :

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩ তম বার্ষিক সভায় তার হাতে এই ফেলোশিপ তুলে দেওয়া হয়। সভায় দেশের নানাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়।
ফেলোশিপপ্রাপ্তরা হলেন ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।
অনুষ্ঠানে একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত বাংলা একাডেমি ও আনিসুজ্জামান গ্রন্থের গ্রন্থ-উন্মোচন করা হয়।




