কমলগঞ্জে বিদ্যুৎ পেল ৭৫ পরিবার
কমলগঞ্জ সংবাদদাতা :

স্বাধীনতার ৪৯ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭৫টি পরিবার। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলার হাজারীবাগ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেছেন- অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম মো. খালেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি তদন্ত মো. সোহেল রানা।
এ সময় বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এ লাইন ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়।




