বিশ্বনাথে দরিদ্র সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
বিশেষ সংবাদদাতা :

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ দরিদ্র সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি কামাল বিন মদরিছের স্বদেশ আগমন উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিংগেরকাছ শাহজালাল মডার্ন একাডেমি মিলনায়তনে এক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি কবি ও গীতিকার এইচ এম আরশ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের মিছবাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা হাফিজ আতাউর রহমান।

সংবর্ধিত অথিতির বক্তব্য দেন সহ-সভাপতি কামাল বিন মদরিছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম হান্দু মিয়া, আমীর আলী, হাফিজ আরব খাঁন, মাস্টার আনোয়ার হোসেন, সহ-সভাপতি, শফিকুল ইসলাম, শামীম খান, কুতুবউদ্দিন, আলী জুনেল, জাহাঙ্গীর আলম, সালেহ উদ্দিন, কাউছার, ইন্তাজ খান, সোহাগ আহমদ চন্দন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন- শাহজালাল মডার্ন একাডেমির শিক্ষক মাওলানা সালেহ আহমদ মর্তুজা। এ সময় ৫০জন হত দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় এবং সংবর্ধিত অথিতিকে সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।




