৪ জানুয়ারী সোমবার বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সংবাদ বিজ্ঞপ্তি :

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের হাতে গড়া সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদয়াপনের প্রস্তুতি নিয়েছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে আগামীকাল সোমবার (৪ জানুয়ারী) উপজেলার বি আর ডি বি হল রুম প্রাঙ্গনে এক আলোচনা সভা ও কেক কাটা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাস পাপ্পু ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ গণমাধ্যমে প্রেরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি বঙাগবন্ধু শেখ মুজিবুর রহমানের নি হাতে গড়া সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা বি আর ডি বি হল প্রাঙ্গনে ৪ঠা জানুয়ারী ২০২১ ইংরেজী, রোজ সোমবার বেলা ৩.৩০ মিনিটের সময় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন-অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী এবং প্রত্যেক সাংগঠনিক ইউনিটের সকল স্থরের নেতৃবৃন্দ যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের অন্তর্ভূক্ত সবক’টি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালনেরও নির্দেশ প্রদান করা হয়েছে।




