বালাগঞ্জে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বালাগঞ্জ সংবাদদাতা :

উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় পথচলার ৭৩ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বালাগঞ্জে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটির বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ সরকারী কলেজ শাখা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর সাড়ে বারোটায় বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়াম থেকে একটি বিশাল শোভাযাত্রা বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মতিন, মো. জুনেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, যুবলীগ নেতা মো. মজনু মিয়া, বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ ও বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’র সকল আয়োজনের সফল সমাপ্তি করে বালাগঞ্জ উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ।




