লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিশ্বনাথ সংবাদদাতা :

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথের লামাকাজীতে র্যালি ও কেক কাটা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে লামাকাজী বাজারে র্যালি ও কেক কাটা হয়।
এতে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, লামাকাজী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকমল হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করুন। যার ভাগ্যে যা আছে তাই ঘটবে। প্রতিহিংসা বাদ দিয়ে সংগঠনের প্রতি খেয়াল করুন। নিজের কর্মের প্রতি মনোযোগী হোন। আগে সংগঠনের ভালো কর্মী হওয়ার চেষ্টা করুন। কোনো ভাইয়ের নামে স্লোগান দিয়ে আর ফেসবুকে লিখে নেতা হতে পারবেন না। নেতা হতে হলে সৎ কর্মী হতে হবে, মেধাবী কর্মী হতে হবে। দেশ ও স্বাধীনতা সম্পর্কে জানতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক লীগের সভাপতি অফিক মিয়া, সাধারণ সম্পাদক ছমির মিয়া, যুবলীগ নেতা সুহেল মিয়া সিলেট মহানগর ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম হামজা, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির বখত মুন্না, হাসান আল মামুন, মাহমুদ নুর।
এছাড়াও লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ নেতা এম মিজানুর রহমান মিজান, সৈকত দাশ, এমরান আহমদ, লাহিন, মহি উদ্দিন, হালিম, আবির আহমদ, সৌমিক দেবনাথ, পার্থ তালুকদার, আল আমিন আহমদ, রাশেদুল ইসলাম রবিন, মাহবুব আলম, তোফাজ্জল হোসেন, পাবেল আহমদ, রাজু আহমদ, তোজ্জামেল হুসেন, সোহানুর রহমান, বায়েজিদ আহমদ, ফেরদৌস আরেফিন, জুবায়ের আহমদ, তারেক আহমদ, আব্দুল মুত্তালিব, সুয়েবুর রহমান রাহি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




