আ.লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য হলেন সিলেটের সুমন
সংবাদ বিজ্ঞপ্তি :

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নিবাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সুমন দাস।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সুমন দাস সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সভ্রান্ত পরিবার থেকে উঠে এসেছেন। ঢাকা কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতির যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিরোধী দলের দমন পীড়ন, চারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলন, ওয়ান ইলেভেনে শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ সকল গণতান্ত্রিক ও ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।
বতমানে সুমন দাস বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। করোনা মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন তিনি।




