সিলেট জেলা ও মহানগর আ.লীগের কমিটিকে জাবেদ আহমেদ আম্বিয়া’র শুভেচ্ছা
সময় সিলেট ডেস্ক :

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়া।
শনিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল নেতৃবৃন্দকে মুজিবীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন- সিলেট আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সিলেটের জনগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। আমার বিশ্বাস নতুন নেতৃত্বের মাধ্যমে দলে গণতন্ত্রের সঠিক চর্চা ও বিকাশের পাশাপাশি অতীতের যে কোন সময়ের চেয়ে দল আরও সু-সংগঠিত হবে।




