মেজরটিলা থেকে আটক জালনোট ব্যবসায়ী কারাগারে
সময় সিলেট ডেস্ক :

সিলেট মহানগরীর শাহপরাণ থেকে আটক এক জালনোট কারবারীকে কারাগারে পাঠানো হয়। তার নাম মো. জাকারিয়া (১৯)। সে জকিগঞ্জের শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।
রোববার (১০ জানুয়ারি) দুপরে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকালে মেজরটিলা যাত্রীছাউনী সংলগ্ন পিংকি স্টোরের সামনা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
এসময় তার হেফাজত থেকে ৫শ’ টাকার ৫টি জাল নোট উদ্ধার ও জব্দ করা হয়। আলামতসহ র্যাব সদস্যরা তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে শাহপরাণ থানার পুলিশ।




