খাড়াভরা মাদরাসার সভাপতি মাওলানা আজমল হোসেন’র ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মখজনুল উলূম গফফারিয়া মাদরাসা খাড়াভরা-এর কমিটির দীর্ঘ দিনের সভাপতি মাওলানা আজমল হোসেন এর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ এপ্রিল) রাত ১টার সময় নিজ বাড়ি বরইআইলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক ছিলেন।
বুধবার (১৪ এপ্রিল) বাদ জোহর বিয়ানীবাজার চারখাই ইউনিয়নের বরইআইল ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এদিকে মাওলানা আজমল হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, খাড়াভরা মাদরাসার মোহতামীম মাওলানা ফজলুল হক খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বীর আহমদ।
শোক বার্তা নেতৃবৃন্দ বলেন- মাওলানা আজমল হোসেন নিঃস্বার্থ ভাবে দ্বীনি খেদমত করেছেন। আল্লাহ তায়ালা তার খেদমত কবুল করেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




