করোনা পরিস্থিতি : মিশিগানের পরিস্থিতি ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে
সময় সিলেট ডট কম
যুক্তরাষ্ট্রে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। কম বেশি সব অঙ্গরাজ্যেই সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এই মুহূর্তে মিশিগানে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে। মিশিগানের শীর্ষ স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান বিউমন্ট হেলথের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন— করোনায় সংক্রমিত রোগী সামাল দিতে দিতে রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন।
বিউমন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফক্স বলেন— মিশিগানে এই সংকটের পেছনে মূলত দুটি কারণ দায়ী। এর একটি হলো, আমরা বিশ্বাস করছি যে, মহামারি শুরু থেকে এ পর্যন্ত রাজ্যে গড় সংক্রমণের হার কম। আরেকটি হলো—রাজ্যে সম্প্রতি অনেক কিছুই খুলে দেওয়া হয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে— গত সপ্তাহে বিউমন্ট হেলথের ডেট্রয়েটসহ আটটি হাসপাতালের ৯০ থেকে ৯৫ শতাংশ শয্যা আর খালি নেই। গত ফেব্রুয়ারিতেও বিউমন্ট হেলথের হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ছিল ১২৯ জন। আর বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট শতাধিক।




