সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক
সময় সিলেট ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, খ্যাতিমান ক্রীড়া সংগঠক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, বুধবার রাত ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে সাবেক এই সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস, শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভোগছিলেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে ইন্তেকাল করেন।
দিলদার হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদদের দায়িত্বে ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন রাধানগর গ্রামের বাসিন্দা।




