সিলেট জেলা আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব-এর ঈদ শুভেচ্ছা
সময় সিলেট ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জের সম্মানিত নাগরিকবৃন্দ’সহ বৃহত্তর সিলেটবাসী এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব। তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন— পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
হাবিবুর রহমান হাবিব বলেন— এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র মানবজাতি। ইতোপূর্বে আমরা অনেকেই এই ভাইরাসে আপনজনকে হারিয়েছি। তাছাড়া দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই সচেতনতার সাথে সকল প্রকার স্বাস্থ্যবিধি (মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত এড়িয়ে চলা)-সহ সরকারী নির্দেশনা মেনে ঘরে থেকে ঈদ উদযাপনের আহবান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন— ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস’সহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
জেলা আওয়ামীলীগের এই নেতা বলেন— পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন! সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র-জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করি।
একই সাথে পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।




