ইসরায়েলের কর্মকাণ্ডে আমরা হতবাক : এপি
আন্তর্জাতিক সময় :

গাজায় ঘোষণা দিয়ে আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস- এপি’সহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনে হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল। এরপরই ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দ জানিয়ে কঠোর বিবৃতি প্রকাশ করেছে এপি। এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট এই বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে এপি সিইও বলেন- আমরা হতবাক যে গাজায় এপিসহ অন্যান্য সংবাদমাধ্যমের অফিস লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং ধ্বংস করেছে। তারা ভালোভাবে আমাদের অফিস সম্পর্কে জানে এবং সেখানে সাংবাদিকরা থাকেন সেটিও জানে। এর আগে আমরা ভবনে হামলার সতর্কতা পেয়েছিলাম।
আমরা ইসরায়েলি সরকারের কাছে তথ্য চেয়েছি এবং আরও বেশি জানার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত রয়েছি। এটি খুবই বিরক্তিকর বিষয়। আমরা খুবই দ্রুততার সঙ্গে জীবনহানি এড়িয়েছি। বেশ কয়েকজন এপির সাংবাদিক এবং ফ্রিল্যান্সার সাংবাদিক ভবনের ভেতরে ছিলেন। যদিও আমরা তাদের সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
গাজায় কী ঘটছে আজকের ঘটনার পর বিশ্ব আরও কম জানতে পারবে।
এর আগে সতর্ক করার এক ঘণ্টার মধ্যে গাজার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনে ভয়াবহ হামলা করে ইসরায়েল। এতে মাত্র দুই সেকেন্ডের মধ্যেই বিশাল ভবন ধ্বংস হয়ে যায়।




