মোগলাবাজারে প্রতিবাদ সভায় বক্তারা : অপপ্রচারকারীরা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) রাতে মোগলাবাজারে দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগেণের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কোনারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হীরন-এর সভাপতিত্বে ও ব্যবসায়ী আশরাফুল আলম বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, বিশিষ্ট মুরব্বি সোনা মিয়া, চুনু মিয়া, আব্দুল হান্নান, সাবেক মেম্বার আব্দুল মতিন, দিলোয়ার হোসেন, মুক্তার মিয়া, কাউছার আহমদ পারভেজ, আনছার মিয়া, রুহেল আহমদ, মনসুর আহমদ, লয়লু মিয়া, জয়নাল মিয়া, ফখরুল ইসলাম ফখর, মখন মিয়া প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- ভূমি খেঁকো যুক্তরাজ্য প্রবাসী ফখরুজ্জান ও তাহার অনুসারী জাবেদ মিয়া কর্তৃক দাউদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. দিলোয়ার হোসেন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে চাঁদাবাজির মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এলাকাবাসী এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন- ইউনিয়ন পরিষদের সদস্যকে নিয়ে এমন অপপ্রচার মানহানিকর। যারা চাঁদাবাজির এমন অভিযোগ করেছেন তারা কার ইন্ধনে এসব করছেন এর জবাব দিতে হবে। এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এমন অপবাদ এলাকাবাসীকে মর্মাহত করেছে। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে ফখরুজ্জান ও তার সহযোগিরা যদি দিলোয়ার মেম্বার’সহ গন্যমান্য ব্যাক্তিদের চাঁদাবাজির প্রমাণ দিতে না পারেন, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারী করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ফখর উদ্দিন ফখর।




