ফেঞ্চুগঞ্জে বিভিন্ন ওলি’র মাজার জিয়ারত করলেন হাবিবুর রহমান হাবিব
সময় সিলেট ডেস্ক :

সিলেটের ফেঞ্চুগঞ্জে বিভিন্ন ওলি’র মাজার জিয়ারত করেছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
তিনি শুক্রবার (২১ মে) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম রহ. হযরত মাইয়াম শাহ রহ., হযরত বিকম শাহ রহ., হযরত শাহ সুফি রহ., তোরাব আলী শাহ রহ. এবং শহর উল্লাহ রহ. সহ বিভিন্ন ওলি-আউলিয়াদের মাজার জিযারত করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির খান তরফদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনামুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবিএম কিবরিয়া মইনুল, উপ-দপ্তর সম্পাদক নাসির আহমেদ খান টুকু মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ, সাবুল আহমদ, সাইফুল ইসলাম, শাহরিয়ার আহমদ, জাহিদ হাসান রনি, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ, ওমর ফারুক জেমস, হোসেন আহমদ, শাহাদাত আহমদ প্রমুখ।




