দক্ষিণ সুনামগঞ্জে বাস খাদে পড়ে একজন নিহত : আহত দশের অধিক
দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা :

দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত ও দশজনের অধিক আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার সিলেট-দিরাই আঞ্চলিক সড়কের গাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান এবং ১০ জনের অধিক আহত হন। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ইয়াসিন মিয়া জানান- দিরাই থেকেকে সিলেটগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও ১০ জনের অধিক আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে।




