বাংলাদেশ ব্যাংকের জিএম আব্দুল হাছিব’র প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব-এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে সিলেট অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এক সংবর্ধনা রোববার (৬ জুন) বিকেলে ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ডিজিএম আবু ওয়াফা মো. মুফতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন- মহাব্যবস্থাপক মো. আবুল কালাম।
যুগ্ম-পরিচালক মো. আলী আকতার-এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম-পরিচালক মো. নুর আহমদ। বক্তব্য রাখেন- ডিজিএম খালেদ আহমদ, জাবেদ আহমদ, যুগ্ম-পরিচালক মো. সাইফুল আলম, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশন-এর সভাপতি মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিজিএম শামীমা নার্গিস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোস্তফা আজাদ কামাল, সফিকুল ইসলাম, ডা. উম্মে কুলসুম, আবু তৈয়ব মো. আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, কালিপদ রায়, সাইফুল ইসলাম খান, যুগ্ম-পরিচালক মো. ওয়ারিছ উদ্দিন, পরেশ চন্দ্র দেবনাথ, ফরিদ আহমদ, মো. ইকবাল হাসান, রাজেশ আচার্য্য, বিনয় ভূষণ রায়, উপ-পরিচালক রত্নেশ্বর ভট্টাচার্য্য, শাহ মো. আশরাফ সিদ্দিকী, রনি দে, সহকারী পরিচালক অমিত্র সূদন পাল, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আল জাহান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি মহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি নির্বাহী পরিচালক মো. আবুল বশর।




