সুন্দরবনে অবৈধ প্রবেশ : মরিয়া হয়ে উঠেছে মাছ শিকারীরা
মোংলা সংবাদদাতা :

পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশের দায়ে একটি টলার ও একটি মাছ ধরার নৌকা আটক করে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জোংডা অফিসের পাসের এলাকা থেকে একটি টলার ও একটি নৌকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টলার ও নৌকা থেকে এক কেবিন বরফ ও একটি নিষিদ্ধ টোনা জাল পাওয়া যায়। উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন- চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি ও আমার ফোর্সসহ রাতে টহল করে একটি টলার ও নৌকা আটক করি। আটক কৃত টলার ও নৌকার কোন মানুষকে আটক করা সম্ভব হয়নি।
তারা বন বিভাগের টের পেয়ে টলার ও নৌকা রেখে পালিয়ে যায়, পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতে নৌকাগুলো ভেঙে ফেলা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন- বর্তমানে সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দুইমাস। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে টলার ও নৌকা আটক করা হয়েছে। আটককৃত দুইটিতে কোন লোক পাওয়া যায়নি। বনবিভাগের টহলের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়, সুন্দরবন ও সুন্দরবনের মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের এই টহল সব সময় অব্যাহত থাকবে।




