ফের কার্যক্রম শুরু করেছে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
আন্তর্জাতিক সময় :

পুনরায় কার্যক্রম শুরু করেছে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। শনিবার (৩ জুলাই) এ তথ্য জানান ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদি। খবর রয়টার্সের।
মাশহাদি বলেন- কারিগরি ত্রুটির কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কয়েক দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। ফলে সেখান থেকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে জানায়- বুশেহর পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাকসহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান।




