পানিতে ভেসে উঠলো নিখোঁজ ফেরিওয়ালার লাশ
দিরাই সংবাদদাতা :

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : নিখোঁজ হওয়ার আঠারো ঘন্টা পর আপনাআপনিই পানিতে ভেসে উঠলো স্পীডবোটের ধাক্কায় ছোট নৌকা ডুবে নিখোঁজ হওয়া ফেরিওয়ালা বদিউজ্জামানের লাশ।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই জগদল ইউনিয়নের শাহপরান বাজারে হ্যারাচ্যাপ্টি নদীতে পার্শ্ববর্তী গ্রাম রায়বাঙ্গালীর যুক্তরাজ্য প্রবাসী মৃত আরব আলীর ছেলে গোলাম জিলানী চালিত স্পীডবোটটি দিনমজুর ফেরিওয়ালা বদিউজ্জামান-এর ছোট্ট নৌকার উপর তুলে দেয়। এতে ছোট নৌকাটি পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
বুধবার সকালের দিকে পানিতে লাশ ভাসতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফেরিওয়ালা বদিউজ্জামান (৫৫) দিরাই উপজেলা জগদল ইউনিয়নের মাতার গাও গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।




