দোয়ারাবাজারে বিজিবি’র অভিযানে ভারতীয় সুপারি জব্ধ
দোয়ারাবাজার সংবাদদাতা :

সুনামগঞ্জ দোয়ারাবাজারের সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২৪ বস্তা ভারতীয় সুপারি জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় সুপারির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে যানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে শনিবার (১০ জুলাই) ভোরে বাংলাবাজার বিওপির সুবেদার মোঃ আক্তার হোসেন-এর নেতৃত্বে নিয়মিত টহল ও বিশেষ টহল এর সমন্বয়ে সীমান্ত মেইন পিলার ১২৩৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউড়া নামক স্থান হতে চোরাই পথে আনা ২৪ বস্তা ভারতীয় কাচা সুপাড়ি জব্ধ করা হয়েছে। বিজিবির আনুমানিক যার সিজার মূল্য ১৫০০০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান- জব্ধকৃত ২৪ বস্তা সুপারি শুল্ক কার্যালয়, ছাতক জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




