দেশ থিয়েটার সিলেট-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
নগর সংবাদদাতা :

নাট্য ও সমাজ কল্যাণ সংগঠন দেশ থিয়েটার সিলেট-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
রোববার (১১ জুলাই) সিলেট নগরীর এই কর্মসূচির উদ্বোধন করেন- স্পৃহা থিয়েটার এর সহ-সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী তাহের খাঁন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- দেশ থিয়েটারের সভাপতি ও খ্যাতিমান সংগঠক কামাল আহমেদ দূর্জয়।
এতে প্রধান অতিথি ছিলেন- মো. কবির খাঁন, বিশেষ অতিথি ছিলেন- তরুণ উদ্যোক্তা ও নাট্যকার ইমতিয়াজ কামরান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নাট্যকর্মী, মো. নয়ন, সুমাইয়া আক্তার, নজরুল ইসলাম, রাজন, বীতি বেগম, কামাল প্রমুখ।




