বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা
কমলগঞ্জ সংবাদদাতা :

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল কর্তৃক মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয় কমিটির ওয়েবসাইটে গত ১০ জুলাই ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক শিমুল কান্তি পাল ও সদস্য সচিব সাহিদুর রহমান সাহি।
জানা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ২০১৮ সনের ২২ এপ্রিল তারিখে পত্র নং ১০২ মূলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত হয়। সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম-এর যৌথ স্বাক্ষরে সংগঠনের প্যাডে গত ১০ জুলাই তাদের নিজস্ব ওয়েবসাইটে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি করা হয়।
কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পাল-এর ছেলে শিমুল কান্তি পাল’কে আহ্বায়ক ও কুলাউড়ার বীর মুক্তিযোদ্ধা মসাদুর রহমান-এর ছেলে সাহিদুর রহমান সাহি’কে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক মো. কবির উদ্দীন, মো. গিয়াস মিয়া, এম.আর. মামুন চৌধুরী, মো. আব্দুল বাতিন, মো. মোয়াজ্জেম জেমস, যুগ্ম-সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম ফারুক, মির্জা হামিদা বেগ আনিকা, এমদাদুল হক সুলতান এবং সদস্য আতিকুর রহমান, রুয়েজ আহমদ, মঞ্জুর আহমেদ আজাদ, টুম্পা মনি, রাকু পাল, শরীফ হোসেন খান, মো. লোকমান আহমেদ, আজিজুর রহমান, রুহুল ইসলাম, মো. ডালিম হোসেন, ফারজানা আক্তার এনি, মো. রবিউল ইসলাম, মো. ইমরান হোসেন, মো. কমরউদ্দীন বাদশা, আব্দুল মুক্তাদির নাছের, মো. নিজাম উদ্দীন।




