ছাত্র জমিয়ত নেতা মনসুর বিন সালেহ পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক প্রকাশ
সময় সিলেট ডেস্ক :

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ মনসুর বিন সালেহ এর পিতা সালেহ আহমদ (৫৮) ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১২ জুলাই) রাত ১১টায় সিলেট উপশহরস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আজ মঙ্গলবার বেলা ২টায় (মরহুমের গ্রামেরবাড়ি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী শাহী ঈদগাহে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, ছাত্রনেতা মনসুর বিন সালেহ-এর পিতা সালেহ আহমদ-এর ইন্তেকালে বিভিন্ন মহল ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতি শোক প্রকাশ করেন- আযাদ দ্বীনি এদারা (ক্বওমী মাদরাসা শিক্ষা) বোর্ডের সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সিলেট সিটি’র সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল করিম কয়েছ লোদী, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান, সাবেক সভাপতি এম সাইফুর রহমান, বর্তমান সভাপতি এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমেদ, ছাত্র সিলেট জেলা আহবায়ক ফরহাদ আহমদ, সদস্য সচিব লুকমান হাকীম, মহানগর সভাপতি লুৎফুর রহমান, বিয়ানীবাজার উপজেলার যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা সভাপতি মারুফুল হাসান, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- মরহুম সালেহ আহমদ একজন সদালাপি, সজ্জন, দ্বীনদার, পরহেজগার ও আলেম-উলামা ভক্ত ছিলেন। তিনি চিলেন অত্যন্ত সাদা দিলওয়ালা একজন মানুষ। নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে তাঁর মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




