দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ
দোয়ারাবাজার সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ জুলাই ) দুইদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ ও বাড়ী বাড়ী গিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ২ শত ২২জন ইমাম-মুয়াজ্জিন ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি ও ১ টি সাবান।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় লক্ষীপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন- লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবু রায়হান, ইউপি সদস্য মোহাম্মদ আলী, আব্দুল হাই, মোস্তফা, আবুল হোসেন প্রমুখ।




