ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজা’সহ এক মাদক কারবারি আটক
কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজা’সহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত সন্ধায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা দোলের পাট এলাকায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
জানা যায়- মটরসাইকেলের ছিটের নিচে গাঁজা ঢুকিয়ে পাচারের জন্য কৌশল অবলম্বন করছিল যুবক। পরে পুলিশ সংবাদ পেয়ে একটি গ্লামার মোটরসাইকেল’সহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
এ সময় ওই যুবকের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। আটক যুবকের নাম অন্তর কুমার রায় (১৯)। তিনি ওই এলাকার যতিন্দ্র রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে, আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।




