দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি’র ঈদ সামগ্রী বিতরণ
দোয়ারাবাজার সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক মৎস্যজীবি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সোয়াবিন তৈল ২ লিটার, ময়দা ২ কেজি, গুড় ২ কেজি, লাচ্ছি ১ প্যাকেট, নুডুলস ২ প্যাকেট এবং চাউল ১০ কেজি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় দোয়ারাবাজার ভূমি অফিস ও মাছবাজার সংলগ্ন গলিতে ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতি’র সভাপতি এবং সমিতি’র অন্যান্য সকল দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিতিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মো. কবির আহমদ বলেন- দোয়ারাবাজার মৎস্যজীবিরা খুবই অসহায়, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। ঈদ সামগ্রী না দিলে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই আমাদের সমিতি’র উদ্যোগে সমিতি’র অসহায় দুই শতাধিক সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সাধারণ সম্পাদক ফতেনুর মিয়া, হাজী সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য তাজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান, সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, সামছু মিয়া, আফাজ উদ্দিন, সুহেল মিয়া, ফারুক মিয়া, জমসিদ, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, মুন্সুর আলী, ছয়দুল, ফিরিজ আলী, ছালিম উদ্দিন, আলী ফরিদ, সিরাজ মিয়া প্রমুখ।




