পাইকগাছায় নায়েব ইকবালের বিরুদ্ধে মানববন্ধন : কুশ পুত্তলিকা দাহ
পাইকগাছা সংবাদদাতা :

মো. মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) থেকে : নানা অনিয়ম, দুর্নীতি, ঘুষ বানিজ্য ও সাধারণ মানুষের সাথে অসৌজন্য আচারণের অভিযোগে পাইকগাছার দেলুটি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ইউনিয়ন ভূমি অফিসের সামনের প্রধান সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী নায়েব ইকবাল হোসেনের অপসারণ ও শাস্তির দাবীতে প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন- স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ, সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস, বিপ্লব মন্ডল, বিশ্বজিত রায়, সুকৃতি রায়, দীপন মন্ডল, অনুপ রায়, গোবিন্দ মন্ডল, গীতা রায়, শিউলী রায়, দীপংকর সরকর, সজল মন্ডল ও ডা. বিপ্লব মন্ডল।
পরে বিক্ষোভ মিছিল শেষে নায়েব ইকবাল হোসেনের কুশ পুত্তলিকা দাহ করা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন- মানববন্ধনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্তা নেয়া হবে।




