ছাতকে ২০ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :

সুনামগঞ্জের ছাতক থানা থেকে ২০ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে একটি নোহামাইক্রোবাস, মোবাইল, সিমকার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- সুনামগঞ্জের ছাতকের পীরপুর এলাকার মৃত হাসন আলীর ছেলে সাইফুর রহমান সেলিম (৩৩), হবিগঞ্জের মাধবপুর থানার শিদলপুর এলাকার আব্দুল মুতালিবের ছেলে মঞ্জুর হোসেন (৩৮), বাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কেশবপুর এলাকার আক্রম আলীর ছেলে আক্তার মিয়া (১৯) এবং সিলেটের বিমানবন্দর থানার পাঠানটুলা এলাকার মৃত রানা মিয়ার ছেলে কামাল মিয়া (২৮)।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ছাতকের পীরপুরগ্রামস্থ দিঘীরপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের এএসপি সোমেন মজুমদার। তিনি বলেন- আইনগত ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।




