সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বাদ জুম্মা হযরত শাহ্জালাল রহ. মাজার মসজিদে এ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিল আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু, সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, এম এ রশিদ, জাহাঙ্গীর আলম, শফিক আহমদ শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদি, মুমিনুর রশিদ সুজন, অর্থ সম্পাদক শাহনুর আলম, ডা. মো. আবুল কালাম, নাট্য সম্পাদক রুহিন আহমদ, সদস্য চয়ন দাস, ৭নং সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ১০নং ওয়ার্ডের মারওয়ান আহমদ, ইকবাল হোসেন রুহেল, এমরান আহমদ, রাজু আহমদ, রাজিব আহমদ, সুয়াইব হোসেন, ১৬নং ওয়ার্ডের শফিক আহমদ, মুরাদ আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, ২২নং ওয়ার্ডের সিদ্দিক আহমেদ, ফাহাদ আহমদ ফুয়াদ, শামিম আহমদ, শাহেদ আহমদ, ২৪নং ওয়ার্ডের হানিফ আহমদ, সৈয়দ নিয়াজ আহমদ, আবদুল বাতেন, আব্দুস শুকুর, শাহ জুবেল আহমদ, রায়েছ আহমদ, শাহ আলম, জুয়েল আহমদ, রাসেল খান প্রমুখ।




