দোয়ারাবাজারে তালামীযে ইসলামিয়ার অভিষেক সম্পন্ন
দোয়ারাবাজার সংবাদদাতা

আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহ. এর হাতে গড়া সংগঠন ‘বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’ দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার (২০২১-২২) সেশনের অভিষেক ১৮ জুলাই, রোববার বাদ যোহর সিদ্দিকে আকবর লতিফিয়া দাখিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও শপথ বাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা আব্দুল গনি সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আল আমীন, সহ-অফিস সম্পাদক মাহবুবুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবু সুফিয়ান, প্রতাপপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বিলাল আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ।
উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক ইমদাদ সদ্দিকী, অর্থ সম্পাদক মুহি উদ্দিন, সহ-অফিস সম্পাদক খাইরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আল আমীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক সালাহ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উবাইদুল হক আল আমীন প্রমুখ।




