সিলেট জেলা ও মহানগর জমিয়তের ঈদ শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মী, সিলেট ও মহানগরবাসী’সহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় শুভেচ্ছা জানান জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ আহমেদ দয়ামিরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
সিলেট জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের সার্বিক ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আযহা আনন্দের দিন। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন- ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ দূর করে একটি শোষণমুক্ত দেশ ও সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তবজীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
নেতৃবৃন্দ বিশ্বব্যাপী করোণা ভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন।




