অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত: বালাগঞ্জে গণসংযোগকালে আতিক
সময় সিলেট ডট কম

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন- আমার নির্বাচনী প্রতিটি এলাকায় গণসংযোগ ও পথসভায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত।
তিনি বলেন- আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন আগামী ২৮ জুলাইর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ এ নির্বাচনে কারচুপি করতে পারবে না। কোনো অনিয়মের সুযোগ থাকবে না।
সোমবার (১৯ জুলাই) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের বোয়ালজুর ও বালাগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী’সহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




