মোংলাবাসীকে শেখ কামরুজ্জামান জসিম-এর ঈদুল আযহা’র শুভেচ্ছা
মোংলা সংবাদদাতা

মো. রুবেল খান, মোংলা (বাগেরহাট) থেকে : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।
মঙ্গলবার (২০ জুলাই) বিকালে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় এই প্রতিবেদককে তিনি বলেন- আল্লাহর প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন- আমরা বৈশ্বিক মহামারিতে কঠিন সময় অতিবাহিত করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে পারি।
করোনাকালীন সময়ে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং গণজমায়েত এড়িয়ে চলা’সহ সরকারি সকল নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান তিনি।




