মাংস ফ্রিজে রাখা নিয়ে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত
কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের রৌমারীতে ফ্রিজে কোরবানীর মাংস ফ্রিজে রাখা নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ জুলাই) দিবগত সন্ধ্যায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) এলাকায়। নিহত ব্যক্তি হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. নইমুদ্দিন (৫২)। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল জলিল (৩৭) কে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
স্থানীয়রা জানান- বুধবার (২১ জুলাই) দিবাগত সন্ধ্যার দিকে ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে জলিলের বড় ভাই বাড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তার বড় ভাইকে লক্ষ করে অকাথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে জলিল তার বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারলে দোকানের সামনে পাঁকা ফ্লোরের উপর পরে মাথায় আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়ার পথে টাপুরচর বাজারে তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসী ছোটভাইকে আটক করলে, খবর পেয়ে রৌমারী থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ওসি মোন্তাসির বিল্লাহ বলেন- এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) মরদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে




