রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা ধরনী কান্ত দাসকে শেষবিদায়
স্টাফ রিপোর্টার :

বীর মুক্তিযোদ্ধা ধরনীকান্ত দাস মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তাঁর মূল বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটাক গ্রামে। তিনি পরিবার নিয়ে বাগবাড়ি এলাকায় বসবাস করছিলেন। পরিবারের সমস্যারা জানান- তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।
এদিকে, বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা ধরনী কান্ত দাসকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা খিরদ মোহন দাস, রজনী কান্ত দাস, মনাফ খান প্রমুখ।




