লকডাউন বাস্তবায়নে মাঠে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী
দোয়ারাবাজার সংবাদদাতা

ঈদুল আযহার পরে বিধিনিষেধের প্রথম দিন পার করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাবাসী। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই কঠিন সিন্ধান্ত নিয়েছে সরকার। আর এর ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও বিধিনিষেধ অমান্য করেও নানা অজুহাতে বাহিরে আসছেন এক শ্রেণীর মানুষ। উপজেলার বিভিন্ন সাপ্তাহিক বাজারে শুক্রবার (২৩ জুলাই) সকালে কিছুটা লোকজন কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে লোকের সংখ্যাও বেড়ে যায়। অনেকে আবার বাজারে লকডাউন কেমন হচ্ছে, তা দেখার জন্য ভিড় জমাতে দেখা গেছে। অনেকে আবার মাস্ক বিহীন ঘুরাঘুরি করতে দেখা গেছে, আর এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলো উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

এ সময় উপজেলার বোগলা, মহব্বত পুর, দোয়ারাবাজার’সহ বিভিন্ন হাট বাজারে অবৈধভাবে দোকান খোলা রেখে ব্যবসা করার অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর, এস আই মিজানুর রহমান, এস আই সাইদুল হাওলাদার প্রমুখ।




