সিলেটে কঠোর লকডাউনে যানবাহন আটক-মামলা-জরিমানা
স্টাফ রিপোর্টার :

সিলেটে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় সোমবার (২৬ জুলাই) ৫১ টি যানবাহনে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৩৫ টি যানবাহন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে ২১ হাজার ৯০০ টাকা।
পুলিশ জানায়- করোনা ভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে।
পুলিশ আরও জানায়- এরই ধারাবাহিকতায় লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে সিএনজি ৪০টি, মোটরসাইকেল ১০টি, প্রাইভেট কার ১টি’সহ সর্বমোট ৫১টি মামলা এবং সিএনজি ১৫টি, মোটরসাইকেল ১০টি, প্রাইভেট কার ২টি, অন্যান্য ৮টি’সহ মোট ৩৫টি যানবাহন আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন- পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসঙ্গত, কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় যানবাহনে মামলা, আটক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।




