দোয়ারাবাজারে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মালামাল’সহ আটক ১
দোয়ারাবাজার সংবাদদাতা

দোয়ারাবাজার (সনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে ২০ বস্তা ইন্ডিয়ান চা-পাতা’সহ আটক করেছে ডিবি পুলিশ।
দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে আতিকের নিজ বাড়ি থেকে ইন্ডিয়ান চা-পাতা’সহ তাকে আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান কলাউড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ডিবির কার্যালয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান’সহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামের এক চোরাকারবারীকে আটক’সহ ২০ বস্তা ইন্ডিায়ান চা-পাতা জব্ধ করা হয়। জব্ধকৃত চা-পাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা।
আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির এস আই শামীম আকঞ্জী।




