সাবেক অর্থমন্ত্রীর রোগমুক্তির জন্য জালালাবাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :

করোনায় আক্রান্ত জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র উপদেষ্টা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশু রোগমুক্তির লক্ষ্যে এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩০ জুলাই) বিকেলে জুম সফটওয়্যারের মাধ্যমে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে দোয়া মহফিলে যুক্ত থেকে সাবেক অর্থমন্ত্রী’র সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন- সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি, সহ-সভাপতি জালাল আহমেদ, সহ-সভাপতি ও ভবন ট্রাস্টের সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ, বনমালী ভৌমিক, মিজানুর রহমান চৌধুরী, জমসেদ চৌধুরী, কুতুব উদ্দিন সোহেল প্রমুখ।
আলোচনা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত’সহ জালালাবাদ এসোসিয়েশনের যে সকল সদস্য অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য এবং যারা পরপারে চলে গেছেন তাদের মাগফেরাতের জন্য ফুলতলী কমপ্লেক্স ঢাকা’র ইমাম মৌলানা শাহীদ আহমদ দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, দোয়া মহফিলে জালালাবাদ এসোসিয়েশনের বিপুল সংখ্যাক সদস্যবৃন্দ’সহ বহিঃবিশ্বের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।




