দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার
দোয়ারাবাজার সংবাদদাতা

পর্যটন কেন্দ্র সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ২.২৫ সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদের নেতৃত্বে অভিযানে এ সময় উপস্থিত ছিলেন- পিয়ার আহমেদ, সার্ভেয়ার রিপন চাকমা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ এ এস আই আছকির, এ এস আই দিলু প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানান- এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।
গত ১ আগস্ট দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূব মাছিমপুর এলাকা থেকে ৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।




