আফিফের শটটা বেশ খানিকটা ছুটে এসে মিডউইকেটে নিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। তবে ভার সামলানোর জন্য বাউন্ডারির বাইরে চলে যেতে হয়েছে তাঁকে। শেষ মুহুর্তে বলটা ছুঁড়েছিলেন, তবে এপারে রাখতে পারেননি। আফিফ বেঁচেছেন, পেয়েছেন ৬ রান। শেষ ৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৩৭ রান। আফিফের সঙ্গী নুরুল হাসান।