ব্রেইন ও হার্ট স্ট্রোকে আক্রান্ত আজু সকলের সহযোগিতায় বাঁচতে চায়
বিশেষ সংবাদদাতা
ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক ও ফুসফুসে পানি’সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যবসায়ী আব্দুল কবির চৌধুরী আজু (৩৮) সমাজের দানশীল, সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়।
অসুস্থ আব্দুল কবির চৌধুরী আজু সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বশির উদ্দিন চৌধুরীর ছেলে।
গত ১০ মাস আগে রাতে ঘুমের মধ্যে আজু স্ট্রোক করেন। সকালে উঠে কথা বলতে পারছেন না। মুখ বাকা হয়ে যায় ঐ দিন ডান হাত, ডান পা’সহ এক সাইড অবশ হয়ে গেছে। এর আগে তিনি ২ বার হার্ট স্ট্রোক করেছেন। বর্তমানে আজু হাত দিয়ে খাওয়া দাওয়া ও কোন কাজ কর্ম করতে পারছেন না। নিউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের অধীনে আজু চিকিৎসাধীন রয়েছেন।
দাউদপুর চৌধুরী বাজারে বিসমিল্লাহ অটো পার্টস নামে একটি দোকান রয়েছে আজু’র। অসুস্থ থাকার কারণে সে দোকানে বেশি বসতে পারেন না, অন্য লোক দিয়ে দোকান চালাচ্ছেন। করোনার কারনে দোকানে বেচা বিক্রি নেই। প্রতি মাসে তার ঔষধ বাবদ ১০-১৫ হাজার টাকা লাগে। চিকিৎসার জন্য আজু তার শেষ সম্বল একটি অটোরিকশা সিএনজি বিক্রি করে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ আজুকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার পরামর্শ দিয়েছেন। ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসার মাধ্যমে আজুকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। বর্তমানে আজুর অবস্থা খুবই খারাপ। ঔষধ ক্রয় করার টাকাও তার কাছে নেই।
স্বামী আজুকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্ত্রী মোছাম্মৎ আমিনা বেগম।
আজুর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য পাঠাতে বিকাশঃ ০১৭১৬৯৬৯৯৭৭ নাম্বার, সঞ্চয়ী হিসাব নাম্বার ৩৬২৪৯০১০০৯১৭০, পূবালী ব্যাংক লিমিটেড, চৌধুরীবাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট।




