গোলাগঞ্জের শায়েখ আব্দুল কুদ্দুস আর নেই : শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘোষগাঁও জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামীম, পূর্ব সিলেটের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস (শায়খে ঘোষগাঁও) ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১১.৪০ মিনিটের সময় ঘোষগাঁওস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়- দীর্ঘদিন যাবত থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস (শায়খে ঘোষগাঁও) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি ও জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর-এর মোহতামীম আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতি মুজিবুর রহমান, সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমেদ দয়ামিরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সহসভাপতি আলহাজ্ব শামসুদ্দীন, মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার মোহতামীম মাওলানা শায়েখ আতিকুর রহমান, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান, জমিয়তের দপ্তর সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, জামিয়া ইসলামিয়া মদিনাতুল সুনামপুর মাদরাসার নাইবে মোহতামীম মাওলানা ফয়সল আহমদ, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ।
যৌথ শোক বার্তায় তারা বলেন- মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস পূর্ব সিলেটের একজন প্রখ্যাত ওয়ায়েজ ছিলেন। দ্বীনি ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয়। তার চারিত্রিক বৈশিষ্ট ছিল অনুসরণীয়। আমরা একজন নিবেদিত প্রাণ দ্বীনের দায়ীকে হারিয়েছি। যা সহজে পুরণ হওয়ার নয়। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমকে মহান আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।




