ব্যাটিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ : অস্ট্রেলিয়া দলে তিন পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া একাদশ
জয়ের খোঁজে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার ন্যাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। অবশ্য টানা খেলা বলে অস্ট্রেলিয়া পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা অনুমিতই।
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।





